জি কে শামীমসহ ৭ দেহরক্ষীর বিরুদ্ধে দুজনের সাক্ষ্য

অস্ত্র আইনে করা মামলায় জি কে শামীমসহ তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে মামলার বাদী র‌্যাব-১ এর নায়েক সুবেদার মিজানুর রহমানসহ দুইজন সাক্ষ্য দিয়েছেন। মামলার অপর সাক্ষী হলেন পুলিশের এসআই কমল কুমার সাহা। তিনি জব্দ তালিকা প্রস্তুতকারীও।

আজ (বুধবার) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালতে তারা সাক্ষ্য দেন। এরপর তাদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন পেছানো হয়েছে। আগামী ১০ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত।

এর আগে ২৮ জানুয়ারি ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম জি কে শামীমসহ তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ২৭ অক্টোবর ঢাকা মহানহর হাকিম আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১ এর উপ-পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক এ চার্জশিট জমা দেন।

জি কে শামীমের সাত দেহরক্ষী হলেন- দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, সহিদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর