সিরাজগঞ্জে বাসচাপায় দুজনের মৃত্যু

সিরাজগঞ্জের বেলকুচিতে বাসচাপায় দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক মোটর সাইকেল আরোহী।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কে উপজেলার সুবর্ণসাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেলকুচি পৌরসভার শেরনগর এলাকার আব্দুল হাকিমের ছেলে সবুজ (২৮) ও একই এলাকার আব্দুল কুদ্দুস মুন্সীর ছেলে হযরত আলী (২৭)। আহত ফরহাদ হোসেন ওই এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে।

এ ব্যাপারে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সিরাজগঞ্জ থেকে একটি মোটর সাইকেলযোগে ওই তিন আরোহী বেলকুচির দিকে আসছিলেন।

এ সময় এনায়েতপুর থেকে সিরাজগঞ্জগামী খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের নিজস্ব বাস সবুজ বাংলা ঘটনাস্থলে পৌঁছলে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুই মোটর সাইকেল আরোহী। এতে অপর মোটর সাইকেল আরোহী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর