মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে তিনটি বসত ঘর পুড়ে ছাই, ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি!

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ১৮ নভেম্বর বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের ইসলামপুর গ্রামের নয়াবাড়ী নামক বাড়ীতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

প্রায় ১ ঘন্টারও অধিক সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়না। পরে খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের পুরোপুরি ভাবে আগুন নিভাতে সহযোগীতা করে। আগুন নিভাতে গিয়ে সাইদ মোল্লা নামে একজন আহত হয়।

তবে এর আগে ঘরে থাকা স্বর্ণালংকার, ফ্রীজ, নগদ টাকা ও দামী আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর গ্রামের নয়াবাড়ীর মৃত নাছির মোল্লার বাড়ীর মৃত মোঃ ফরহাদের ছেলে রবিউল, মৃত নাছির মোল্লার ছেলে নবেল ও মৃত তুফান মাঝির ছেলে নাইমদের তিনটি টিনের পাটাতন ঘরে রান্নাঘরের আগুন থেকে আগুন ছড়িয়ে পরে।

এতে ঘরের দামী আসবাসপত্রসহ তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের লোকজন জানান।

কেয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী শেখ জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায়২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মহিউদ্দিন জানান, রান্নার ঘরের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার মাঝমাঝি সময়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের আগুন নিভাতে সাহায্য করে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর