আসন্ন শীতে মহামারি করোনার প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (বুধবার) সংসদে প্রশ্নোত্তর পর্বে বিশেষজ্ঞদের উদ্দৃতি দিয়ে তিনি এই তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে ইউরোপ ও আমেরিকায় দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। সরকারের দূরদর্শী নেতৃত্ব, সমোচিত সিদ্ধান্ত এবং দক্ষ ব্যবস্থাপনায় এখন পর্যন্ত কোভিড-১৯ বিশ্ব মহামারিকে সফলভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, এ মুহূর্তে বাংলাদেশে কোভিড-১৯ এর প্রকোপ কিছুটা কমে এলেও তা আসন্ন শীতে আবার বেড়ে যেতে পারে বলে বিশেষজ্ঞরা অভিমত ব্যক্ত করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, আসন্ন শীত মৌসুমে করোনা যাতে বাড়তে না পারে সেজন্য নো মাস্ক, নো সার্ভিস নীতি বাস্তবায়নের নির্দেশনা দেয়া হয়েছে। দেশের পয়েন্ট অব এন্ট্রিসমূহে স্ক্রিনিং অব্যাহত রয়েছে। বিদেশফেরতদের ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে।
করোনার ভ্যাকসিনের বিষয়ে তিনি জানান, তিন কোটি ভ্যাকসিন আমদানির লক্ষ্যে সরকারের সঙ্গে ভারতের সিরাম ইনস্টিটিউট ও বেক্সিমকো ফার্মার সঙ্গে তৃতীয়পক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বার্তাবাজার/এসজে