অপহরণ করে কিংবা বাড়িতে ঘরের মধ্যে নয় এবার লালমনিরহাটে উন্মুক্ত স্থানে দশম শ্রেণির এক ছাত্রীকে (১৬) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে মশিয়ার রহমান(৩০) নামের জনৈক ব্যক্তির বিরুদ্ধে।
আজ বুধবার (১৮ নভেম্বর) সকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। ধর্ষণের চেষ্টাকারী অভিযুক্ত মশিয়ার রহমান একই এলাকার নুরুল হকের ছেলে।
এই ঘটনায় কালীগঞ্জ থানায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগসূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওই কিশোরী প্রাইভেট পড়তে যাওয়ার সময় আজ সকাল আনুমানিক ৭ টার সময় মোকলেছার রহমান(৫৫) নামক এক ব্যক্তির বাড়ির সামনে লম্পট মশিয়ার রহমান কিশোরী কে ধরে মাটিতে ফেলে ধর্ষণের চেষ্টা করে।এসময় কিশোরীর আর্তচিৎকারে আশেপাশের কয়েকজন এলে মশিয়ার পালিয়ে যায়।
এবিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, এই ঘটনার একটি মামলা নথিভুক্ত হয়েছে।তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে এবং আসামী কে গ্রেফতার এর চেষ্টা চলছে।
বার্তাবাজার/অমি