গাজীপুরের সাবেক মেয়র মান্নানের ১ বছর কারাদণ্ড

জালিয়াতি করে ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ১ বছরের জন্য কারাগারে গেলেন গাজীপুর সিট করপোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এমএ মান্নান। পাশাপাশি তাকে আরও ৫০ লাখ টাকা জরিমানা অক্রা হয়। অনাদায়ে আরও ৩ মাসের জেল।

আজ (বুধবার) বিষয়টি নিশ্চিত করেন দুদকের আইনজীবী মাহমুদ হোসেন।

তিনি জানান, ‘মঙ্গলবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক সৈয়দ কামাল হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় মান্নান আদালতে উপস্থিত ছিলেন। তিনি আপিল সত্ত্বেও জামিন আবেদন করলে বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন। এছাড়া একই মামলায় গোলাম কিবরিয়া নামে এক আসামিকে খালাস দেন আদালত।’

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র থাকাকালীন সময় ৯৯৯টি নকল ভাওচার জালিয়াতি করে তিনি সিটি করপোরেশনের ত্রাণ তহবিল থেকে ৪৯ লাখ ১ হাজার ৮৪৮ টাকা আত্মসাত করেন।

এ ঘটনায় দুদকের উপসহকারী পরিচালক শামসুল আলম ২০১৬ সালের ২৩ জুন গাজীপুরের জয়দেবপুর থানায় মান্নান ও তার সহযোগী গোলাম কিবরিয়ার বিরুদ্ধে জয়দেবপুর থানায় একটি মামলা করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর