বরিশালে ছাত্রদলের মিছিলে পুলিশের বাঁধা

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনের ফলাফল বাতিল এবং সারা দেশে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেফতারের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের পৃথক বিক্ষোভ মিছিলে বাঁধা দিয়েছে পুলিশ। মিছিল করতে না পাড়লেও পুলিশ বেস্টনীতে বিভিন্ন দাবিতে শ্লোগান দেয় নেতাকর্মীরা।

ছবি: বার্তা বাজার।

কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বুধবার (১৮ নভেম্বর) সকালে নগরীর ফকির বাড়ি রোড থেকে জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক কামরুল আহসান গ্রুপ একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সদর রোডে আটকে দেয় পুলিশ। এ সময় মিছিল করতে না পাড়লেও তারা দাবির স্বপক্ষে নানা শ্লোগান দেয়।

এর পরপরই জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুল আলম মিঠু গ্রুপের নেতাকর্মীরা সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বর থেকে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শুরুতেই বাঁধা দেয় পুলিশ। এ সময় তারা পুলিশের বেস্টনীতে দাবির স্বপক্ষে নানা শ্লোগান দেয়। পুলিশের বাঁধার কারনে ছাত্রদলের কোন গ্রুপই মিছিল করতে পারেনি। দুই গ্রুপের মিছিলে ছাত্রদলের পদবীধারী কোন নেতা উপস্থিত ছিলেন না।

এদিকে ছাত্রদলের পৃথক বিক্ষোভকে কেন্দ্র করে যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রোধে সদর রোড সহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর