পাকুন্দিয়ায় আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া এস আই উচ্চ বিদ্যালয়ের মাঠে আওয়ামীলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকালে ৯ নং চন্ডিপাশা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন আওয়ামীরীগের সভাপতি মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নল আবেদীন মিলনের সন্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান আতিথি ছিলেন সাবেক আইজিপি, সচিব, কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।

বিশেষ অতিথ হিসেবে উপস্হিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ হুমায়ুন কবির, পাকুন্দিয়া উপজেলা পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েল, জেলা শ্রমিকলীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহব্বায়ক মাইনুল হক শেলিম, কোদালিয়া এস আই উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য খলিলুর রহমান খলিল, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি নাজমুল হক দেওয়ান, উপজেলা শ্রমিকলীগের সাবেক আহব্বায়ক শামীম আহমেদ সহ সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কর্মী সভায় মিছিল নিয়ে কয়েক হাজার নেতা কর্মী যোগদান করেন। তৃণমূলের নেতাকর্মীরা স্হানীয় সাংসদকে জানান দীর্ঘ ১৯ বছর কোন কমিটি না হওয়ায় নেত্রীত্ব শূন্য ইউনিয়ন সহ উপজেলা আওয়ামীলীগ।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর