মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১লক্ষ ৪৪ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় সিরাজদিখান সার্কেল রাজিবুল ইসলাম ও অফিসার ইনচার্জ মোহাম্মদ রিজাউল হক এর দিক নির্দেশনায় পুর্বের গ্রেফতারকৃত আসামী বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
সেখানে এই আসামীর নাম উল্লেখ করায় উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া ব্রিজের নিচে বাজার এলাকায় এসআই সেকেন্দার আলীর নেতৃত্বে এএসআই দিলিপ কুমার দাস সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার রসুলপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে মোঃ নাদিমকে (৩৭) গ্রেফতার করেন।
এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ জানান ২ ছিনতাইকারী কে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত (২৫ অগষ্ট) উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের কুচিয়ামোড়া ব্রিজের নিচ থেকে রেনেটা কোম্পানীর সহকারী ডেলিভারি ম্যান মোঃ নজরুল ইসলামের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।
বার্তাবাজার/অমি