বরিশালে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নে গভীর রাতে বসত ঘরে অগ্নিকান্ডে ঘুমন্ত অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার ভোর রাতে ওই ইউনিয়নের উত্তর লামছড়ি গ্রামের ৮নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। মৃত শিশু মো: রেজাউল (৮) ওই এলাকার নরসুন্দর মো: রবিউলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর রাতে শর্ট সার্কিটের মাধ্যমে রবিউলের বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় ঘর থেকে সবাই বের হয়ে আসলে ঘুমন্ত শিশু বের হতে পারেনি। অগ্নিকান্ডে পুরো বসতঘর পুড়ে যায় এবং ঘুমন্ত শিশু রেজাউলও পুরোপুরিভাবে আগুনে পুড়ে মারা যায়।

বরিশাল কাউনিয়া থানার ওসি আজিমুল করিম বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর