দুর্নীতি মামলায় সদ্য ৭ বছর সাজা প্রাপ্ত খান মো: নুরুল ইসলামকে বরিশাল সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদ থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।
আজ (১৮ নভেম্বর) বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন।
তিনি জানান, খান মো: নুরুল ইসলামকে বরখাস্ত করার পর তার পদে কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আব্দুল মোতালেবকে চলতি দায়িত্ব দেয়া হয়েছে প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত এক নির্দেশে।
উল্লেখ্য, ২০ বছর আগের এক দুর্নীতি মামলায় ৯ নভেম্বর বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, খান মো: নুরুল ইসলাম সহ ৫ জনকে ৭ বছরের কারাদন্ড দেয় আদালত।
বার্তাবাজার/অমি