না’গঞ্জে একরাতে ১০ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গতরাতে (মঙ্গলবার) ১০ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার বিভিন্ন স্থানে সংগঠিত এসব ডাকাতির ঘটনায় ১০ জন আহত হয়েছেন। লুট হয়েছে কয়েক লাখ টাকার মালামাল।

উপজেলার ফতেহপুর ইউনিয়নের দক্ষিণপাড়ায় ৫টি বাড়ি, সদর পৌরসভার নাগড়া পাড়ায় ৩টি বাড়িতে হানা, উপজেলা সদরের স্টিল ব্রিজ সংলগ্ন ২ বাড়ি ও বাঘানগর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় পুরো উপজেলা জুড়ে এখন মানুষদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়, দক্ষিণপাড়া এলাকায় জনৈক হারুনের বাড়িতে রাত ১টার দিকে হানা দেয় ডাকাতের দল। সেখানে দরজা ভেঙে ঘরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়।

তাপর আডকাতের দল ছুটে যায় প্রতিবেশি মোজাম্মেলের বাড়িতে। সেখানে এরপর ডাকাতদল মোজাম্মেলের বাড়িতে থেকে ১০ হাজার টাকা, মাশকুর মোল্লার বাড়ি থেকে ৫৫ হাজার টাকা ও ২টি স্মার্টফোন, ফায়জুল্লাহর বাড়ি থেকে ৬২ হাজার টাকা ও ৮ থেকে ১০ ভরি স্বর্ণ, আব্দুল হাই মোল্লার বাড়ি থেকে ১ ভরি স্বর্ণ ও ৮ হাজার টাকা লুট করে দেয়। আব্দুল হাই মোল্লার বাড়িতে শুক্রবার বিয়ের অনুষ্ঠান ছিল।

অপরদিকে বাঘানগরের নজরুলের বাড়ি, সদর স্টিল ব্রিজ সংলগ্ন টিপুর বাড়ি, নাগড়াপাড়া মোস্তাকিম, তানভির, মুক্তাদির ও রফিকুলের বাড়িতে ডাকাতদল হানা দেয়। এ সময় কিছু না নিতে পারলেও ডাকাতদল চারজনকে কুপিয়ে আহত করে।

এ বিষয়ে নারায়নগঞ্জের এএসপি মাহিন ফরাজী বলেন, আড়াইহাজার অনেক বড় এলাকা। শীতের সময় ডাকাতির প্রবণতা বেড়ে যায়। আমরা নাইট টহল বাড়িয়ে দেব। যেসব পয়েন্টে ডাকাতদের অপতৎপরতা বেশি, সেখানে স্পেশাল পার্টি দেওয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর