দেখুন তো ইরান আক্রমণ করা যায় কিনা: ট্রাম্প

বেলাশেষের অভিযান নাকি অন্তিমের নাটক? বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি এবার ইরানে হামলার ফন্দি আঁটছিলেন। যদিও শেষ পর্যন্ত তিনি এ ধরনের পদক্ষেপ না করার সিদ্ধান্তই নেন।

একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার সূত্রে জানা যায়, এক মার্কিন কর্মকর্তা সোমবার এমনই জানিয়েছেন।

গত বৃহস্পতিবার শীর্ষ জাতীয় নিরাপত্তা সহযোগীদের সঙ্গে একটি বৈঠক ছিল ট্রাম্পের। সেখানেই ট্রাম্প ইরানের ব্যাপারে জানতে চান। বৈঠকে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, নতুন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার মিলার ও জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি।

তাঁরাই ইরান-হামলার পরিকল্পনা নিয়ে অগ্রসর না হতে পরামর্শ দেন ট্রাম্পকে। ওই উপদেষ্টারা এ ক্ষেত্রে ট্রাম্পকে সীমান্ত-সংঘাতের ঝুঁকির কথাও মনে করিয়ে দেন। -জি নিউজ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর