শৈলকুপায় কুমার নদে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বরদহ গ্রামে বোনের বাড়ী বেড়াতে এসে খেলার সাথীদের সাথে গোসল করতে গিয়ে কুমার নদে ডুবে লামিয়া (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার সাধুখালী গ্রামের সাইফুল ইসলামের কন্যা এবং সাধুখালী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী ছিল।

শৈলকুপা থানার ওসি তদন্ত মহসিন হোসেন জানান, দুপুরে বাড়ির পাশে সমবয়সী খেলার সাথীদের সাথে কুমার নদে গোসল করতে যায় লামিয়া। সাঁতার কাটার সময় হঠাৎ সে নিখোঁজ হয়।

তার সাথে থাকা অন্য সাথীরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পানিতে ভাসতে দেখে। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর