লিঙ্গ কেটে হিজড়া হলেন দুই সন্তানের জনক, স্ত্রীর থানায় অভিযোগ

ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের লিঙ্গ কেটে হিজড়া হয়েছেন দুই সন্তানের জনক জাকির হোসেন(৩২)। এই ঘটনায় তাঁর স্ত্রী বিচারের দাবিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কমিশনের প্রলোভন পেলে কথিত হিজড়ারা গত এক সপ্তাহের মধ্যে এ কান্ড ঘটিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির হোসেনের ছয় ভাই। তিনি বাড়ির পাশেই মুদির দোকানি ছিলেন। বেশ কিছু দিন ধরে জাকিরের মধ্যে অস্বাভাবিক আচরণ বিরাজ করছিল। মেয়েদের মতো ভাব ভঙ্গি নিয়ে চলাফেরা করতো।

জাকিরের স্ত্রী জানান, গত এক এক সপ্তাহ আগে সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরে গত মঙ্গলবার রাত একটার দিকে ব্যতিক্রম পোশাক পড়ে বাড়িতে প্রবেশ করে।

এক পর্যায়ে তিনি বলেন, ‘আমারে আর আগের মতো পাবা না। আমি এখন অন্য পথের মানুষ। সপ্তাহে দুই দিন এক হাজার টাকা করে কমিশন পাওয়া যাবে। আমি তো লোকলজ্জা ও মান সম্মানের ভয়ে কাউকে কিছুই বলতে পারছি না। দুই সন্তান ছাড়াও আগত আরেক সন্তানের মা হয়েও স্বামী তাঁর লিঙ্গ কেটে হয়েছেন হিজড়া। আমি শাড়ি পড়ি, কানে নাকে অলঙ্কার দেই। আমার স্বামীও তাই করছে। এ কান্ড দেখে আত্মহত্যার ইচ্ছা হয়’।

জাকিরের ছোট ভাই বলেন, তিনি খোঁজ নিয়ে জানতে পেরেছেন কেন্দুয়া ও স্থানীয় আটারোবাড়ি এলাকার হিজড়াদের সহযোগিতায় নেত্রকোনার হিজড়া সর্দারনী সাগরিকা তাঁর ভাইকে এ ধরনের ঘটনা ঘটিয়েছে।

জানা গেছে, ঈশ্বরগঞ্জ, নান্দাইল সহ আশপাশের উপজেলাতে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃত হিজড়ারা বেপরোয়া হয়ে উঠেছে। তারা মানুষের বাড়ি বাড়ি ঘরে, হাটে বাজারে ও বিভিন্ন পরিবহনে জোর পূর্বক অর্থ আদায়সহ নানা অপকর্মের সাথে জড়িত হয়ে পড়ছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর