ডিমলায় করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

নীলফামারীর ডিমলায় করোনা ভাইরাস পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

উপজেলার খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ হলরুমে পল্লীশ্রী নীলফামারীর আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় অত্র ইউনিয়নে করোনাভাইরাস পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ ১০৩ জন নারী সুবিধাভোগীদের মাঝে তৃতীয ধাপে মোট সাড়ে ৭ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, পল্লীশ্রী দিনাজপুরের নির্বাহী পরিচালক শামিম আরা বেগম, প্রোগ্রাম ম্যানেজার সেলিম রেজা, মানুষের জন্য ফাউন্ডেশনের সমন্বয়কারী শামিম আরা পপি, পল্লীশ্রী ডিমলা উপজেলা সমন্বয়কারী পুরাচ চন্দ্র বর্মন ও খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান আতাউড় রহমান উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর