ডিমলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

নীলফামারীর ডিমলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরন করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলার ১০ টি ইউনিয়নের মোট ৪২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে ১ কেজি করে হাইব্রিড বোরো ধান বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরন করা হয়।

বিতরন অনুষ্ঠানে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সেকেন্দার আলী, ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর