করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই এবার বার্ড ফ্লু ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে ইউরোপজুড়ে। এমনিতেই করোনার কারণে ব্যবসা বাণিজ্যে ধস। এবার নতুন করে ধস নেমেছে পোল্ট্রি খাতে। ফ্রান্সে দেখা দিয়েছে বার্ড ফ্লুর হানা। ডেনমার্কেও একই অবস্থা।
যার কারণে দেশ দুটিতে কয়েক হাজার মুরগি হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া জার্মানির পূর্বাঞ্চলীয় মেক্লেনবার্গ-ভরপোমার্ন অঙ্গরাজ্যের একটি খামারে বার্ড ফ্লু শনাক্ত হয়।
এর কারণে খামারটির প্রায় কয়েক হাজার মুরগি হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই ইউরোপের বিভিন্ন দেশে বার্ড ফ্লু সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। বন্যপাখি থেকে সেখানে এ ভাইরাস ছড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
বার্তাবাজার/কে.জে.পি