চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার

চট্টগ্রামে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) কোতোয়ালি থানায় এক ব্রিফিংয়ে পৃথক পৃথক অভিযানে ছিনতাই চক্রের আট সদস্যকে গ্রেফতার করার কথা জানান সিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) পলাশ কান্তি নাথ।

গ্রেফতার ছিনতাইকারীরা হলো রাকিবুল হাসান প্রকাশ রাকিব (২৫), রূপালী প্রকাশ রূপা প্রকাশ নিপা (২০), মো. আলাউদ্দিন (৫০) ছাড়াও পৃথক একটি ছিনতাইকারী গ্রুপের আরও পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো- মো. রুবেল (২৮), ফারজানা বেগম (২৬), মো. রাজু প্রকাশ সুমন (২৩), মো. আলামিন (২৮) ও আব্দুল নাইম (২০)।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) পলাশ কান্তি নাথ ব্রিফিংয়ে জানান, রাকিব, নিপা ও রাশেদ সন্ধার পর সিএনজি অটোরিকশা ভাড়া করে ছিনতাইয়ের উদ্দেশ্যে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে বেড়ায়। ঘুরে বেড়াবার অজুহাতে তারা সুযোগ মত বিভিন্ন পথচারীকে টার্গেট করে এবং ছুরিকাঘাত করে মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেয়। নিপা গৃহকর্মী হলেও মূলত একজন ছিনতাইকারী। বগারবিল ও দেওয়ানবাজার এলাকায় বসবাস করে রাকিব, নিপা ও রাশেদ।

এছাড়াও মো. রুবেল (২৮), ফারজানা বেগম (২৬), মো. রাজু প্রকাশ সুমন (২৩), মো. আলামিন (২৮) ও আব্দুল নাইম (২০) নামে আরো পাঁচজনকে গ্রেফতার করার কথা জানান পলাশ কান্তি নাথ।

এ সময় আরো উপস্থিত ছিলেন সিএমপির সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর