১৫০ কিলোমিটার পায়ে হেটে বাংলাবান্ধায় অভিনন্দিত দিনাজপুরের তিন রোভার

মুজিববর্ষ উপলক্ষ্যে ১৫০ কিলোমিটার পথ পায়ে হেটে বাংলাবান্ধা জিরো পয়েন্টে পৌছেছে দিনাজপুরের তিন রোভার। এসময় তাদেরকে উষ্ণ অভিনন্দন জানানো হয়। গত ১৪ নভেম্বর দিনাজপুর জেলার জিরো পয়েন্ট থেকে পায়ে হেটে বাংলাবান্ধা জিরো পয়েন্টের দিকে রওয়ানা হন তারা।

দিনাজপুর জেলার তিন কলেজের তিন শিক্ষার্থী তিনটি প্রতিপাদ্য নিয়ে পায়ে হাটা শুরু করেন। এরা হলেন দিনাজপুর সরকারি কলেজের মো: রাব্বি হোসেন, আদর্শ কলেজের শিক্ষার্থী মো: শাহদাত মজুমদার এবং বীরগঞ্জ সরকারি কলেজের মো: তানভির হোসেন।

মুজিব বর্ষের অংঙ্গীকার সবুজের সমাহার, মুজিব বর্ষে শপথ করি মাদক মুক্তদেশ গড়ি, মুজিব বর্ষে শপথ করি ধর্ষণ মুক্ত দেশ গড়ি প্রতিপাদ্য নিয়ে তারা বাংলাবান্ধা বুধবার দুপুরে বাংলাবান্ধা জিরো পয়েন্টে পৌছান।

তাদের কে অভিনন্দন জানানোর জন্য বাংলাবান্ধা জিরো পয়েন্টে ছুটে আসেন পঞ্চগড় জেলার রোভার এবং স্কাউট সদস্যরা। এসময় পায়ে হাটা রোভারদের শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ মহাবিদ্যালয়ের উড র‌্যাজার প্রভাসক জাহিদুর রহমান, বীরগঞ্জ সরকারি কলেজের রোভার স্কাউট লিডার প্রভাসক রুমানা ফারজানা ও প্রভাসক আল মামুন, দিনাজপুর সরকারি কলেজের স্কাউট লিডার অধ্যাপক একে এম আল আব্দুল্লাহ তাদেরকে অভ্যর্থনা জানান।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর