সাকিবের নিরাপত্তায় গানম্যান নিয়োগ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাকিবকে হত্যার হুমকিকে গুরুত্বের সঙ্গে দেখছে বিসিবি। বিষয়টি বিসিবির পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে সাকিবের নিরাপত্তায় দ্রুত একজন গানম্যান নিয়োগ দেয়া হয়েছে।

আজ বুধবার (১৮ নভেম্বর) মিরপুরে অনুশীলনে এলে তার সঙ্গে গানম্যানকে দেখা যায়।

রোববার (১৫ নভেম্বর) রাত ১২টা ৭ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ‘Mohsin Talukdar’ থেকে লাইভে এসে বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেন তিনি।

পরে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সুনামগঞ্জ জেলার রানসি গ্রাম থেকে মহসিনকে গ্রেফতার করে র‍্যাব।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর