শার্শায় ফেন্সিডিল ও মোটরসাইকেলসহ আটক ১

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল থেকে ৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ মোঃ মাহবুবুর রহমান (২৮) নামে এক মাদকব্যাবসায়ী কে গ্রেফতার করেছে বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্র পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার সময় তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলেন, ঝিকরগাছা থানাধীন গদখালী (মটবাড়ী) গ্রামের মোঃ হানিফ মিয়ার ছেলে মোঃ মাহবুবুর রহমান (২৮)।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদরুল আলম খান ‘বার্তাবাজার’কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মোঃ ফিরোজ হোসেন সঙ্গীয় ফোর্সসহ বাগআঁচড়া গ্রামস্থ সাতমাইল বাজার সাতক্ষীরা গামী মহাসড়কে পশ্চিম পাশে একটি বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে ভারতীয় ৮০ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ মোঃ মাহবুবুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হন।

তিনি আরো জানান, আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর