বাংলাদেশ পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম হত্যাকান্ডে দায়ের করা মামলায় রাজধানির জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়েছে। এখন তার মুক্তির দাবিতে হাসপাতালের সকল শ্রেণির কর্মকর্তা ও কর্মচারী জরুরি সেবা বন্ধ করে রেখেছে।
সেখানে কর্মরত চিকিৎসকরা ডা. মামুনের নিঃশর্ত মুক্তির দাবিতে আজ (বুধবার) সকাল থেকেই হাসপাতালের পরিচালক ডা. বিধান রঞ্জন ও অন্যান্ন সিনিয়র চিকিৎসকদের অবরুদ্ধ করে রেখেছে। তখন তারা বিক্ষোভও করে। যারা ফলে তখনই বন্ধ হয়ে যায় হাসপাতালের জরুরি বিভাগ।
এ বিষয়ে হাসপাতালটির সহযোগী অধ্যাপক ডাঃ হেলাল উদ্দিন আহমেদ বলছেন, যে প্রক্রিয়ায় একজন চিকিৎসককে আটক করা হয়েছে তা অগ্রহণযোগ্য।
উল্লেখ্য, ডাঃ আব্দুল্লাহ আল মামুনকে মঙ্গলবার হাসপাতাল সংলগ্ন তার বাসা থেকে আটক করে পুলিশ। তাকে আটকের খবর দিয়ে পুলিশের তেজগাঁও জোনের ডিসি হারুন অর রশীদ সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন যে, আনিসুল করিম হত্যা মামলায় এফআইআরভুক্ত ১৫ জনের মধ্যে মোট ১২ জনকে এ পর্যন্ত আটক করা হয়েছে।
বার্তাবাজার/এসজে