জমিজমা সংক্রান্ত জেরে গৃহবধূকে হাত-পা বেঁধে নির্যাতন

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় জমিজমা সংক্রান্ত জেরে এক গৃহবধূকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার যাদুরচর ইউনিয়নের গালাবাড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটে।

সংশ্লিস্টসুত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে ঐ এলাকায় হাত-পা রশি দিয়ে বাঁধা, মুখের ভিতর কাঁদামাটি ও পলিথিন দিয়ে ঢাকা অবস্থায় আঞ্জুয়ারা (৩৫) নামের ঐ গৃহবধূকে নির্যাতন করার পর মৃত্যু নিশ্চিত ভেবে পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যায় একদল দুর্বৃত্ত।

মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিক স্থানীয় লোকজন ঐ গৃহবধূকে পলিথিন মোড়ানা ও অচেতন অবস্থায় দেখতে পান, পরে তারা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন। নির্যাতিত ওই গৃহবধূ উপজেলার যাদুরচর ইউনিয়নর গালাবাড়ি গ্রামের সাহাজুদ্দিনের স্ত্রী।

রৌমারী থানার এসআই রফিকুল ইসলাম আকদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। জমাজমির সংক্রান্ত জের ধরে এ ঘটনা ঘটেছে।”

আটক ও অভিযোগের বিষয় জানতে চাইলে ঐ এসআই আরও জানান, আগে নির্যাতিত রোগীর জ্ঞান ফির পাক। পরে তার সাথে কথা বলে প্রয়াজনীয় ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার দুপুর সাড় ১২টার দিক জ্ঞান ফিরে আসে নির্যাতিত গৃহবধূ আঞ্জুয়ারার।

তিনি অভিযাগ করে জানান, ‘ঘটনার রাতে একা বাড়িতে ছিলেন। গভীর রাতে এক নারী তাকে ডেকে ঘরের দরজা খুলতে বলেন। পরে তিনি দরজা খুলতেই দু’জন প্রথম তাকে মারডাং করে এবং গলায় ছুড়ি ধরে বলে, জমির দলিল কোথায়, দলিল দে। চিৎকার করলে শেষ করে দিবো। পরে ওরা বাড়ির টয়লেটের ঢাকনা খুলে তার ভিতর তাকে ফেলার চেষ্টা করেও বলে জানান নির্যাতিত আঞ্জুয়ারা। এরপর কী ঘটেছে তা আর বলেত পারেন না তিনি।’

কাউকে চিনতে পেরেছেন কিনা জানতে চাইলে, তিনি বলেন, এলাকার হাছন আলী, বাবলু, জলিল ও হাফিজুর নামে ৪জনকে চিনতে পেরেছেন। তবে এসব অভিযাগ অস্বীকার করেছেন, অভিযুক্ত আব্দুল জলিলসহ অন্যরা।

এ বিষয়ে রৌমারীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ‘বার্তা বাজার’কে জানান, ‘ঘটনাটির বিষয়ে আমরা অবগত অভিযুক্তদের ধরার চেস্টা চলছে, ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।’

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর