কক্সবাজারে করোনায় ৯ রোহিঙ্গার মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত কক্সবাজারের শরণার্থী শিবিরে ৯ জন রোহিঙ্গা নাগরিকের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৩৩৬ জন রোহিঙ্গা। আজ বুধবার (১৮ নভেম্বর) জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা- ইউএনএইচসিআর অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে ইউএনএইচসিআর জানায়, কক্সবাজার জেলায় এ পর্যন্ত ৫১৫০ জন নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে আক্রান্ত হয়েছেন ৩৩৬ জন রোহিঙ্গা নাগরিক। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৭১ জন কক্সবাজারের বাসিন্দা। আর রোহিঙ্গা নাগরিক মৃত্যুবরণ করেছেন ৯ জন।

ইউএনএইচসিআর আরও জানায়, গত অক্টোবর মাসে প্রতিদিন গড়ে ১০০ জন রোহিঙ্গার করোনা টেস্ট করা হয়েছে। এই মাসে ৫৫ জন রোহিঙ্গার করোনা শণাক্ত হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর