ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়ায় কঠোর অবস্থানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন। আজ (বুধবার) সকাল থেকে জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালত জেলা শহরসহ প্রতিটি উপজেলায় সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

সকালে শহরের কাউতলী, ফারুকী পার্ক, কুমাড়শীল মোড়, সদর হাসপাতাল চত্বর, আনন্দ বাজার, মেড্ডা বাজারসহ বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের বেশ কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।

এ সময় স্বাস্থ্য বিধি না মানায় এবং মাস্ক ছাড়া ঘুরাঘুরি করায় বেশ কয়েকজনকে জরিমানা করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায়ও সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটগন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি নিশ্চিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বত্মক দায়িত্ব পালন করা হচ্ছে। স্বাস্থ্যবিধি না মানায় মানুষকে জরিমানাসহ করোনা মোকাবেলায় করণীয় বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর