কলাপাড়ায় ফসলের ন্যায্যমূল্য আদায়ের লক্ষ্যে কৃষক সমাবেশ

পটুয়াখালীর কলাপাড়ায় উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য আদায়ের লক্ষ্যে সমাবেশ করেছেন কৃষকরা। আজ (বুধবার) সকাল ১১ টায় এই সমাবেশের আয়োজন করেন কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখা নামক একটি সামাজিক সংগঠন।

কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য,প্রতিটি ইউনিয়নে ক্রয় কেন্দ্র স্থাপন, সরাসরি কৃষকের কাছ থেকে ধান চাল ক্রয়, স্লুইস গেট ব্যবস্থাপনায় কৃষকদের স্বার্থ সংরক্ষন করা এবং ভূমিদস্যুদের দৌরাত্ম বন্ধ করার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

বক্তারা বলেন চাল,ডাল,আলু, ক্রয় করতে গেলে আমাদের কে ৪০ কেজিতে এক মন ধরে কিনতে হয় অথচ ধান বিক্রি করতে গেলে অসাধু ব্যাবসায়ীরা আমাদের কাছ থেকে ৪৬ কেজি হারে মন ধরে ধান ক্রয় করেন। সরকারের কাছে জোর অনুরোধ জানিয়ে ৩০ টাকা কেজি ধানের দর করার আহবান করেন কলাপাড়ার কৃষকরা। সমাবেশ শেষে কৃষকরা র‌্যালী করে কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষন করেন। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন,বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক প্রভাষক রফিকুল ইসলাম, কবির হোসেন, জাকির হোসেন, জি.এম. মাহবুবুর রহমান, মেজবাহ উদ্দিন মান্নু, নাসির তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আসরাফ আলী প্রমুখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর