নিউজিল্যান্ড পুলিশে হিজাবকে ‘অফিশিয়াল ইউনিফর্ম’ ঘোষণা

নিউজিল্যান্ড পুলিশের অফিশিয়াল ইউনিফর্ম হিসাবে স্বীকৃতি পেয়েছে মুসলিম নারীদের পোশাক হিজাব। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়

তাদের প্রতিবেদনে বলা হয়, পুলিশ বিভাগে নতুন নিযুক্ত কনস্টেবল জিনা আলী দেশটিতে প্রথমবারের মত হিজাব পরে সরকারের সিদ্ধান্তকে আনুষ্ঠানিকভাবে বাস্তবায়ক করবে।

পুলিশ বিভাগ জানান, এই সিদ্ধান্তের মাধ্যমে মুসলিম নারীদেরকে আরও বেশি করে সেবামূলক এই পেশায় আনা সম্ভব হবে।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান সব সময় ধর্মীয় সংখ্যালঘুদের আগলে রাখার চেষ্টা করেন। দেশটিতে তিনি ধর্ম নিরপেক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

দেশটিতে প্রথম হিজাবী পুলিশ সদস্য’র নাম আলী। তার জন্ম ফিজিতে হলেও ছোট বেলায় পাড়ি জমিয়েছিলেন নিউজিল্যান্ডে। ক্রাইস্টচার্চ মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর তিনি পুলিশে যাওয়ার সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, “হিজাবকে অফিসিয়াল ইউনিফর্ম করায় খুব ভালো লাগছে। আশা করছি অনেক মুসলিম নারী এই পেশায় আসবেন।”

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর