পূর্নবাসনের দাবিতে বাস্তুহারাদের ডিসি অফিসের সামনে অবস্থান

কুড়িগ্রাম রেলষ্টেশনের কাছে বসবাসরত বাস্তহারা পরিবারগুলো কুড়িগ্রাম জেলাপ্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টা থেকে বাস্তুহারা পরিবার পূর্নবাসন সংগ্রাম কমিটি নেতৃত্বে কুড়িগ্রাম
ডিসি অফিসের সামনে ঘন্টাব্যাপী অবস্থান নেন এসব বাস্তুহারা পরিবারগুলোর সদস্যরা।

বাস্তুহারা পরিবার পূর্নবাসন সংগ্রাম কমিটি’র কুড়িগ্রাম আহ্বায়ক সুব্রতা রায় বলেন, “গত ৫ মাস থেকে রেল লাইনের ধারের উচ্ছেদ হওয়া পরিবারগুলো মানবেতর জীবন-যাপন করছে, বার বার আশ্বস্ত করা হলেও এখন পর্যন্ত পূর্ণবাসন করা হয়নি এই পরিবার গুলোর।” ভুক্তভোগী জেসমিন আরা বলেন,”আমাদের ঘর ভেঙ্গে দিছে আজ ৫ মাস হলো, আমরা খুব কষ্টে জীবন-যাপন করছি। আমরা পুর্নবাসন চাই।”

আরেক ভুক্তভোগী জাহিদুল হক বলেন,” স্ত্রী-সন্তান নিয়ে কোনমতে একটি বাসা-বাড়িতে আশ্রয় নিয়েছি, সরকার আমাদের পূর্নবাসন না করে আমাদের বাড়ি-ঘর ভেঙ্গে ফেলেছে। আমরা সরকারি খাস জায়গায় বসবাস করার মতো ঘর চাই।”প্রতিবাদী এই অবস্থান কর্মসূচিতে বেলা ১২টার দিকে পুলিশ-প্রশাসনের আশ্বস্তে পরবর্তীতে অবস্থানকারীরা তাদের অবস্থান কর্মসূচি স্থগিত করেন।

এসময় কুড়িগ্রাম জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম অবস্থানকারীদের আশ্বস্ত করে বলেন,” আমরা আপনাদের ৭৬ জনের একটি তালিকা পেয়েছি, সরকারি খাস জমিতে দ্রুত আপনাদের যাতে ঘর করে পুর্নবাসনের ব্যবস্থা করা যায় অমরা সে বিষয়ে ত্রুত কাজ করবো।” এসময় কুড়িগ্রামের ডিসি অবস্থানকারী ৭৬ জনকে আগামীকাল খাদ্য সহায়তারও প্রতিশ্রুতি দেন।

অবস্থান এই কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান,বাস্তুহারা পরিবার পুর্নবাসন সংগ্রাম কমিটির সদস্য উপেন্দ্রনাথ রায়,আক্তারুজ্জামান রাজু,নয়ন সরখেল প্রমুখ।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর