কুড়িগ্রামে করোনা সচেতনতায় প্রচারণা মূলক কার্যক্রম

মহামারী করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারণে জনসাধারণ কে সচেতনতার লক্ষ্যে কুড়িগ্রামে প্রচারণা মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১২ টার দিকে জেলার সরকারি শিশু পরিবার(বালক) এর সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এই কর্মসূচিতে শিশু পরিবারের ইতিম শিশুরা ও জনসাধারণ অংশ গ্রহন করেন।

প্রচারনামূলক কার্যক্রমে এসময় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি শিশু পরিবারের উপ তত্ববাধয়ক মোঃ আব্দুর রাজ্জাক, সহকারী তত্ববাধয়ক শাহ মোঃ কবীর মিয়া,অফিস সহকারী মাহমুদা বেগম এবং ক্রাপ শিক্ষক মোছাঃ সেতারা আক্তার।

প্রচার কার্যক্রমে করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে সাধারণ পথচারী ও সরকারি শিশু পরিবারের শিশুদের সচেতন করা হয় এবং বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর