জন্মলগ্ন থেকেই বিএনপি রাজনীতিতে হত্যা-সন্ত্রাসের চর্চা করছে: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করে বলেছেন, বিএনপি জন্মলগ্ন থেকেই দেশের রাজনীতিতে নৈরাজ্য, হত্যা আর সন্ত্রাসের আমদানি ও চর্চা করে আসছে।
আজ বুধবার (১৮ নভেম্বর) তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ অভিযোগ করেন।
সেতুমন্ত্রী বলেন, বিএপি মহাসচিব ফখরুল অভিযোগ করেছেন, দেশে নাকি আগ্রাসী শক্তি আঘাত হানছে। আগ্রাসী শক্তি বলতে তিনি কী বুঝিয়েছেন? বিএনপির রাজনীতিতে হতাশা আর ব্যর্থতা এতটাই ভর করেছে যে, এখন তারা আর মিথ্যাচার ছাড়া স্বাভাবিক কিছু বলতে পারে না।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রচনা না করে তৈরি করেছে বিভেদ আর অবিশ্বাসের দেয়াল। শেখ হাসিনার কাছে এ দেশের প্রতি ইঞ্চি মাটি নিজের অস্তিত্বের মতো। যে দলের নেতৃত্বে এ দেশের স্বাধীনতা এসেছে তাদের হাতেই স্বাধীনতা- সার্বভৌমত্ব নিরাপদ।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, আগুন সন্ত্রাসসহ নৈরাজ্যের সঙ্গে যারাই জড়িত তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। যারা স্পটে গিয়ে বাসে আগুন দিয়ে, ছে তাদের অনেককেই গ্রেফতার করা হয়েছে।
বার্তাবাজার/অমি