সিরাজগঞ্জে ইভটিজিংয়ের অভিযোগে কাপড় ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জের সলঙ্গায় এক মহিলাকে ইভটিজিংয়ের অভিযোগে এক কাপড় ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার শ্রী অনুকুল চন্দ্রকে(৪৯) ভ্রাম্যমান আদালতে তিন মাসের কারাদন্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ওই জনৈক মহিলা কাপড় ব্যবসায়ীর দোকান থেকে কাপড় কেনার সময় ইভটিজিংয়ের শিকার হয়ে র‌্যাব- ১২ এর কাছে অভিযোগ করলে তাকে গ্রেফতার করা হয়।

সিরাজগঞ্জের উল্লাপাড়ার চরকাওয়াকের মৃত অবনী ভূষন পালের ছেলে শ্রী অনুকুল চন্দ্র।

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল এবং উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট(রায়গঞ্জ) মোঃ রাজিবুল আলম ঘটনাস্থলে হাজির হয়ে অভিযোগের সত্যতা প্রমান পায় এবং কাপড় ব্যবসায়ীকে আটক করে তাকে ভ্রাম্যমান আদালতে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

গ্রেফতারকৃত কাপড় ব্যবসায়ীর বিরুদ্ধে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় মামলা দায়ের করত তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রেরন করা হয়েছে। এ ধরণের ইভটিজিং বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর