ডেঙ্গু নিয়ে প্রতিদিন গড়ে ১৬ জন করে ভর্তি হচ্ছেন হাসপাতালে

রাজধানীতে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। চলতি মাসের প্রথম ১৭ দিনে সারাদেশের সকল হাসপাতাল ও ক্লিনিকে ২৭৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এতে করে প্রতিদিন গড়ে ১৬ জন করে ভর্তি হচ্ছেন। ডেঙ্গু আক্রান্ত রোগীর অধিকাংশই রাজধানী ঢাকার বাসিন্দা।

গত ১৬ নভেম্বর সকাল থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।তাদের মধ্যে মিটফোর্ড হাসপাতালে একজন, ঢাকা শিশু হাসপাতালে একজন, ঢাকা বিভাগে একজন এবং বেসরকারি হাসপাতালে ১৭ জন ভর্তি হন।

এ নিয়ে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ৮৬ জন। তাদের মধ্যে ৮৩ জন রাজধানীতে ও তিনজন ঢাকার বাইরের হাসপাতালে।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মৃত্যু ডেঙ্গু জ্বরেই হয়েছে কি না তা জানতে রক্তের নমুনা, চিকিৎসা ব্যবস্থাপত্র স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। রোগতত্ত্ববিদসহ স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি টিম ছয়জনের মধ্যে দুজন রোগীর মৃত্যু পর্যালোচনা করে একজনের মৃত্যু ডেঙ্গুতে হয়েছে বলে নিশ্চিত হয়েছেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর