রাজধানীর বিভিন্ন স্থানে বাস পোড়ানোর মামলায় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল মাহমুদ টুকু, ইশরাক হোসেন ও জাহাঙ্গীর হোসেনসহ শতাধিক নেতা-কর্মীকে ৫ই জানুয়ারি পর্যন্ত আগাম জামিন দিয়েছেন আদালত।
আজ বুধবার বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।
তাদের বিরুদ্ধে রাজধানীতে বাস পোড়ানোর ঘটনায় ৭টি থানায় ১৬টি মামলা হয়েছে।
এর আগে সকাল সাড়ে নয়টার দিকে, হাইকোর্টে আগাম জামিন নিতে আসেন বিএনপি নেতাকর্মীরা। ১২ই নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ অফিসের সামনেসহ রাজধানীর ৯টি এলাকায় ১০টি বাসে আগুন দেয়া হয়।
বার্তাবাজার/কে.জে.পি