স্বরাষ্ট্রমন্ত্রী ও জননিরাপত্তা সচিব করোনামুক্ত

করোনামুক্ত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বুধবার (১৮ নভেম্বর) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৪ নভেম্বর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) প্রথম নমুনা পরীক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের করোনা পজিটিভ আসে। পরদিন রবিবার রাজারবাগ সম্মিলিত পুলিশ হাসপাতালে কভিড পরীক্ষায় দুজনেরই নেগেটিভ ফল আসে।

গত সোমবার রাজধানীর ডিএমএফআর মলিকিউলার ল‍্যাব অ্যান্ড ডায়াগনস্টিকসে তৃতীয় দফায় স্বরাষ্ট্রমন্ত্রীর কভিড নেগেটিভ ফল আসে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর