ঘুমন্ত মা-বাবার কোল থেকে শিশু চুরি, পুকুর থেকে লাশ উদ্ধার

বাগেরহাটে গভীর রাতে ঘুমন্ত মা-বাবার কোল থেকে ১৭ দিনের শিশু চুরির ৩ দিন পর শিশুটির লাশ পাওয়া গেল। গত রোববার (১৫ নভেম্বর) মধ্যরাতের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের গাবতলা গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

আজ বুধবার ভোরে বাড়ির ভেতর পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

ভোরে স্থানীয়রা পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এর আগে গত রবিবার রাত ১১টার দিকে মা-বাবা তাদের মাঝখানে মেয়েকে বিছানায় শুইয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক দুইটার দিকে তারা জেগে দেখেন শিশু মেয়েটি বিছানায় নেই। তার বালিশটি খাটের নীচে পড়ে আছে। ঘরের দরজাগুলো খোলা। প্রতিবেশীদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পারিবারিক কলহের কারণে ১৭ দিনের শিশু সানজিদা চুরি হয়ে থাকতে পারে বলে শিশুটির পিতা সুজন খান দাবি করেছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর