রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিতন পুলিশের গোয়েন্দা রমনা বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ সিদ্দিকী (২৮), শফিকুল ইসলাম (৩০) ও ছোটন কান্তি দে (২৮)। এ সময় তাদের সাথে থাকা ১৫,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার মিরপুর থানার রাব্বানী হোটেলে অভিযান করে তাদেরকে গ্রেফতার করে রমনা জোনাল টিম। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা রুজু হয়েছে।
বার্তাবাজার/এসজে