মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতা হস্তান্তরের আগেই আফগানিস্তান ও ইরাকে নিযুক্ত আরও মার্কিন সেনা প্রত্যাহার করে নিবেন। পেন্টাগনের কর্মকর্তাদের বরাতে দেশটির সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশ করা হয়েছে।
পেন্টাগনের কর্মকর্তারা জানান, আফগানিস্তান থেকে আগামী মধ্য জানুয়ারি নাগাদ সেনাসংখ্যা প্রায় ৫ হাজার থেকে ২ হাজার ৫শ’ তে নামিয়ে আনা হবে। আর ইরাকে সেনাসংখ্যা ৩ হাজার থেকে কমিয়ে করা হবে ২ হাজার ৫শ।
বর্তমানে আফগানিস্তানে পাঁচ হাজার ও ইরাকে তিন হাজার মার্কিন সেনা রয়েছে। দেশ দুটিতে আড়াই হাজার করে সেনা রাখার উদ্যোগ নিচ্ছেন বিদায়ী ট্রাম্প
২০০১ সালে আফগানিস্তানে ও ২০০৩ সালে ইরাকে হামলা করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট। তারপর থেকে দুই দেশে দীর্ঘমেয়াদি যুদ্ধ করে যুক্তরাষ্ট্র। একপর্যায়ে এ দুটি দেশে যুদ্ধ বন্ধের ঘোষণা দিলেও চূড়ান্ত বিজয় অর্জন করতে পারেনি ওয়াশিংটন।
বার্তাবাজার/এসজে