আদিতমারী উপজেলা চেয়ারম্যানের প্রতি ইউপি চেয়ারম্যানদের অনাস্থা জ্ঞাপন

লালমনিরহাটের আদিতমারী উপজেলা চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েসের বিরুদ্ধে ৯টি অভিযোগ এনে তার প্রতি অনাস্থা জ্ঞাপন করেছেন উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কাছে তারা অনাস্থা এনে একটি প্রস্তাব জমা দেন।

এর আগে গত রোববার বিকেলে আদিতমারীর ইউএনওকে হত্যার হুমকি ও ১৯টি সাক্ষরিত চেক ছিঁড়ে ফেলায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের স্টানোগ্রাফার হাবিবুর রহমান বাদী হয়ে উপজেলা চেয়ারম্যানের নামে দু’টি জিডি করেন।

উপজেলায় থাকা মোট ৮ জন ইউওপি চেয়ারম্যানের করা অভিযোগ সূত্রে জানা যায়, আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুর কায়েস নির্বাচিত হওয়ার পর থেকে উপজেলা পরিষদের বিভিন্ন সময় ইউপি চেয়ারম্যানসহ সব কর্মকর্তাদের সঙ্গে খারাপ আচরণ, অশ্রাব্য ভাষায় গালমন্দ ও দুর্নীতি করে আসছেন। এ কারণে উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ দফা অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব করেন ইউপি চেয়ারম্যানরা।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, আদিতমারী উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে সব ইউপি চেয়ারম্যানদের অনাস্থার প্রস্তাবটি পেয়েছি। উপজেলা পরিষদ বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর