দাড়ি কামানো ও ধূমপান করায় দুইজনকে শাস্তি দেওয়ায় সৌদি আরবের আদালতের দুই বিচারককে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা দাড়ি কামানো ও ধূমপান নিষিদ্ধের রায় দিয়েছেন।
গালফ নিউজ তাদের এক সংবাদে জানায়, বিতর্কিত রায় দেওয়ায় দুই বিচারককে বরখাস্ত করেছে সৌদি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তাঁরা রায়ে ইসলামকে উদ্ধৃত করেছেন। পুরুষের জন্য দাড়ি শেভ করা এবং ধূপান করা নিষেধ, রায়ে এমন কথা উল্লেখ করেছেন তাঁরা।
এ বিষয়ে সৌদি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল জানায়, আদালতের রায় একটি প্রাতিষ্ঠানিক কাজ। এতে ব্যক্তিগত মতামত রাখার কোনো জায়গা নেই। ব্যক্তির ইচ্ছা অনুযায়ী রায়ে এসব উল্লেখ করার সুযোগ নেই বলে মনে করছে দেশটি। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই দুই বিচারকের বিরুদ্ধে তদন্ত চলছে।
বার্তাবাজার/এসজে