রাস্তার ইট লুট করলেন ইউপি চেয়ারম্যান!

চাঁদপুরের মতলব উত্তরে রাস্তার ইট খুলে নিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী। তিনি উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ঘটনাটি ঘটেছে ওই ইউনিয়নের ৫ং ওয়ার্ডের বারহাতিয়া গ্রামে।

আজ (মঙ্গলবার) ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বারহাতিয়া মেইন রোড থেকে গ্রামের ভেতর দিয়ে কাঁঠালবাগান পর্যন্ত ২.৫ কি.মি সড়ক থেকে একদল লোক ইট খুলে নেয়ার কাজ করছে। তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা জানায় ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী তাদেরকে এই কাজ করার নির্দেশ দিয়েছে।

এ ব্যাপারে চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরীর সাথে কথা হলে তিনি জানান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেই আমি ইট খুলে নিয়েছি।

কিন্তু প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দায় অস্বীকার করে বলেন, এ ব্যাপারে আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি। রাস্তার ইট নেয়া তো দূরে থাকে, হাত দেয়ার ক্ষমতাও কারও নেই।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশীষ দাশ বলেন, এ ব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর