ধর্ষণের কারণ হিসাবে ‘নারীবাদীদের’ দোষ দিলেন বগুড়া-৭ আসনের এমপি রেজাউল করিম বাবলু। আজ (মঙ্গলবার) জাতীয় সংসদে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিধান করে ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল- ২০০০‘ পাসের আগে বাছাই কমিটিতে প্রস্তাব তলার আগে তিনি এই মন্তব্য করে।
বাবলু বলেন, “এখানে কী দেখছি মাননীয় স্পিকার, নারীবাদীরা নারী স্বাধীনতার কথা বলে নারীদের উন্মুক্ত করে চলছে। যার কারণেই ধর্ষকেরা ধর্ষণের অনুভূতিকে এতটা একসেপ্ট করেছে যে ধর্ষণে উৎসাহিত হচ্ছে।”
তবে তিনি নারীবাদী বলতে কাদের বুঝিয়েছেন তা পরিস্কার করে বুঝাননি। কিছুদিন আগে এই সংসদ সদস্য আগ্নেয়াস্ত্র হাতের ছবি ফেসবুকে আপলোড করে সমালোচনার শিকার হয়েছিলেন।
যৌন নিপীড়ন রোধে নারীদের পর্দার অন্তরালে রাখার যে কথা হেফাজেতে ইসলামের প্রয়াত আমির শাহ আহমদ শফী বলেছিলেন, তাতেও সমর্থন জানিয়েছেন এই আইন প্রণেতা।
তিনি আরও বলেন, “এ আইনটা প্রয়োগের আগে আমাদের ধর্ষকেরা যাতে ধর্ষণের কাজে উদ্বুদ্ধ না হয়, তদের ভিতরে যেন ধর্মীয় অনুভূতি আঘাত করে একটা মানবতা যেন ক্রিয়েট করে, তারা যেন মনুষ্যত্ব ফিরে পায়, এরকম একটা সিচুয়েশন যদি সমাজে থ্রো করা হয়, তাহলে এত কঠিন আইনের প্রয়োজন হবে না।
তিনি বলেন, একটা ফাঁসি কার্যকর করে একটা নাগরিক কমানোর প্রয়োজন হবে না। আমরা চাই ধর্ষক যেন না হয়। ধর্ষকের সংখ্যা যেন না বাড়ে।
বার্তাবাজার/এসজে