মেহেরপুরের গাংনী উপজেলার কুষ্টিয়া ব্যাটালিয়ান ৪৭ বিজিবি তেতুলবাড়ী সীমান্ত থেকে ৮৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মোঃ রজব আলী (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
আজ মঙ্গলবার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) রাত ৮ টার সময় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ নভেম্বর ২০২০ইং তারিখ বিকাল ৩ টার দিকে মেহেরপুর জেলার গাংনী উপজেলাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ তেঁতুলবাড়ী বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ মজিবুর রহমান এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে তেঁতুলবাড়ী মাঠ নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একজন আসামীসহ ভারতীয় ৮৯বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি, যার মূল্য প্রায় ৭১ হাজার ২০০ টাকা।
আটক রজব আলী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের মথরাপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।
বার্তাবাজার/অমি