কলকাতায় পূজা উদ্বোধন ও ভক্তের মোবাইল ভাঙার ইস্যুতে গতকাল (সোমবার) নিজের অফিসিয়াল ইউটিউবে চ্যানেলে পোস্ট করা ভিডিওতে ক্ষমা চেয়েছেন বিশ্ব সেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। পাশাপাশি তিনি ঘটনা দুটোর সন্তোষজনক ব্যাখাও দিয়েছেন।
সাকিবের ওই ভিডিও প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন ভক্ত ও সাধারণ মানুষজন। কেউ কেউ ক্ষমা চাওয়ায় খুশি হয়েছেন, আবার কেউ ক্ষভ প্রকাশ করেছেন।
এবার এই ইস্যুতেও নাক গলালেন নির্বাসিত ও সমালোচিত লেখিকা তসলিমা নাসরিন। ফেসবুক পোস্টে তিনি সাকিবের ক্ষমা চাওয়ায় লজ্জা পেয়েছেন বলে জানিয়েছেন।
তসলিমা লিখেন, সাকিবের ক্ষমা চাওয়ার ভিডিওটি দেখে লজ্জা পেলাম। সাকিব আল হাসান বিখ্যাত লোক। নিরাপত্তা রক্ষী দ্বারা বেষ্টিত। ধর্ম-বর্ণ নির্বিশেষে সারা দেশের মানুষ তাকে ভালোবাসে। এমনকি দেশের প্রধানমন্ত্রী তাকে ভালোবাসেন। একটা গ্রামের লোক সোশ্যাল মিডিয়ায় থ্রেট করলো তো উনি একেবারে ‘আমি গর্বিত মুসলমান, আমি পূজামণ্ডপ উদ্বোধন করিনি, পূজার জন্য আমি কলকাতা যাইনি, অন্য একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। পথে এক মিনিটের জন্য মণ্ডপে অনেকের অনুরোধে শুধু গিয়েছি, আর যাবো না। এসব বলার কোনও দরকার ছিল না।’
বার্তাবাজার/এসজে