মুসলিম বিবাহ প্রথা ও নারী বিদ্বেষী ববি শিক্ষার্থীর শাস্তি দাবি ইশা’র

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী তৌহিদ ফেরদাউস শাওন মুসলিম বিবাহ প্রথা আইন এবং নারীদেরকে নিয়ে অশালীন মন্তব্য করায় তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (১৭ নভেম্বর) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম তৌহিদ বাশার ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেনের এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “গতকাল রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী তৌহিদ ফেরদাউস শাওন তার ফেসবুকের আইডির স্ট্যাটাসের মাধ্যমে বাংলাদেশের মুসলিম বিবাহ প্রথা আইন এবং নারীদেরকে নিয়ে যে অশালীন মন্তব্য করেছে তা স্পষ্টতই ধর্ম অবমাননার ও ধর্মীয় দাঙ্গা উস্কে দেওয়ার শামিল।

এই ঘৃণ্য কাজের তীব্র নিন্দা জ্ঞাপন ও আগামী ২৪ ঘন্টার মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

বিবৃতিতে আরও বলা হয়, এই দাবি না মানা হলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলনের ব্যবস্থা করা হবে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর