সাংবাদিককে অপমান করা পাবনার সিভিল সার্জনকে বদলি

পাবনার আলোচিত সিভিল সার্জন ডা. মেহেদী ইকবালকে গাইবান্ধা সদর হাসপাতালের সহকারী পরিচালক পদে বলদি করা হয়েছে। গতকাল (সোমবার) বিকালে স্বাস্থ্য সেবা পরিদপ্তরের উপ-সচিব শারমিন আখতার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে এই বদলীর আদেশ জারি করা হলেও তা জানাজানি হয় আজ (মঙ্গলবার)।

এ বিষয়ে জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৯ অক্টবর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পাবনার বিভিন্ন হাসাপাতাল পরিদর্শনে আসে। এর আগে মহাপরিচালকের আগমন উপলক্ষ্যে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ ওইদিন সকালে সুধীনজদের সাথে বৈঠকে বসেন তিনি। সভায় সাংবাদিকদেরামন্ত্রন জানানো হলে তারাও উপস্থিত হয়।

কিন্তু মহাপরিচালকের উপস্থিতিতে আকষ্মিকভাবে সাংবাদিক ও ক্যামেরাপারসনদেরকে সভাকক্ষ থেকে বের করে দেন সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল। এতে সবাই হতভম্ব হয়ে যান।

তখন সভায় উপস্থিত পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, ‘১৭ জেলার পুরোনো জেলা পাবনা। সিভিল সার্জনের অযোগ্যতা ও ব্যর্থতায় এই জেলায় এখন পর্যন্ত পিসিআর ল্যাব বা কোভিড টেষ্টের কোনো ব্যবস্থা হয়নি। নিজেদের অনিয়ম দুর্নীতি ঢাকতে সাংবাদিকদের সভা থেকে বের করে দেওয়া হয়েছিল।’

তার প্রতিবাদে ওইদিন সাংবাদিকরা স্বাস্থ্য মহাপরিচালকের সকল কর্মসূচি বয়কট করেন এবং পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবালকে প্রত্যাহারের দাবি জানান।

পাবনার ডেপুটি সিভিল সার্জন ডা. কেএম আবু জাফর সিভিল সার্জনের বদলির সত্যতা স্বীকার করে বলেন, ‘সদ্য বদলীকৃত সিভিল সার্জন মেহেদী ইকবালকে গাইবান্ধা সদর হাসপাতালের সহকারী পরিচালক (চলতি দায়িত্বে) বদলি করা হয়েছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক পাবনার সাবেক এক সিভিল সার্জন বলেন, ‘উনার পদাবনতি হয়েছে। সিভিল সার্জন এবং সদর হাসপাতালের সহকারী পরিচালক (চলতি দায়িত্ব) পদের মধ্যে অনেক তফাৎ। তাই এটি এক হিসেবে শাস্তিমূলক বদলি।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর