১২ জানুয়ারি খালেদাকে আদালতে সশরীরে উপস্থিত থাকার আদেশ

কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। আগামী ১২ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। আদালতে ওইদিন খালেদা জিয়াকে সশরীরে উপস্থিত থাকার আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে কেরানীগঞ্জের অস্থায়ী বিশেষ জজ আদালতের বিচারক এ এস এম রুহুল ইমরান এ আদেশ দিয়েছেন আদালত।

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি থেকে কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়মের মাধ্যমে রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় এই মামলা করা হয়।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর