১-০ তে সিরিজ জিতল বাংলাদেশ

‘মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজ’-এর ২য় ম্যাচে খেলতে নেমে গোলশূণ্য ড্র করেছে নেপাল ও বাংলাদেশ। ম্যাচের বিভিন্ন সময় একের পর এক সুযোগ সৃষ্টি করেছিল দু’দলই। কিন্তু কোনো সুযোগ কাজে লাগাতে না পারায় ম্যাচ ফলাফল শূন্যই থেকে যায়।

আজ (মঙ্গলবার) বিকাল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

ম্যাচের সবচেয়ে স্মরণীয় মুহুর্ত ছিল ৭২ মিনিটে। তখন বাংলাদেশ ক্যাপ্টেন জামাল ভুইয়ার এক ভক্ত তার সাথে সেলফি তোলার জন্য সকল নিরাপত্তা ভেঙে মাঠে নেমে আসে। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে জোর করে মাঠের বাইরে নিয়ে যায়।

এর আগে গত ১৩ নভেম্বর দীর্ঘদিন পরে মাঠে নেমে সফরকারী নেপালকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। পাঁচ বছর পরে নেপালকে হারিয়ে অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে ওঠে জামালরা। আজকের ম্যাচের আনুষ্ঠানিকতা শুরু আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়াদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। তখন খেলোয়ারদের মুখেও মাস্ক ছিল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর