জমি নিয়ে বিরোধের জেরে কলেজছাত্রীকে পানিতে ফেলে চুবিয়েছে প্রতিপক্ষ

বরগুনায় জমি নিয়ে বিরোধের জেরে শারমিন (২২) নামের এক কলেজছাত্রীকে পানিতে চুবিয়েছে প্রতিপক্ষ। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শারীমনের মা রানী বেগমও আহত হয়েছেন।

মঙ্গলবার বেলা ১২ টার দিকে সদর উপজেলার বদরখালী ইউনিয়নের গুলিশাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
শারমীন বরগুনা সরকারি কলেজে স্নাতকোত্তর ২য় বর্ষে অধ্যয়নরত।

শারমিনের বাবা শাহ আলম জানান, প্রতিবেশী পনু মেকার গংয়ের সাথে সম্প্রতি জমির সীমনা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। বুধবার সকালে শারমিনের মা রানী বেগম ঘরের পেছনেও ওই জমিতে কাজ করছিলেন।

এ সময় পনু ও তার ছেলে শহীদ বাধা দেয়। এক পর্যায়ের তারা রানী বেগমকে মারধর করে। এ সময় মাকে বাঁচাতে এগিয়ে এলে তারা শারমিনকে ধাক্কা মেরে পুকুরে ফেলে দেয় এবং শহীদ ও তার বাবা পনু শারমিনকে পানিতে চুবিয়ে আহত করে।

পরে তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানকার চিকিৎসরা উন্নত চিকিৎসার জন্য শারমিনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর