ফসলের ফলন বাড়ানোর কলা-কৌশল শেখাতে ফরিদপুরের আলফাডাঙ্গায় কৃষক-কৃষাণীদের নিয়ে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাঁকুড়িয়া গ্রামে এ কর্মশালার আয়োজন করে জেলা পানি উন্নয়ন বোর্ড। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের শিয়ালদী খাল পানি ব্যবস্থাপনা দলের আওতায় এ প্রকল্পের কারিগরি সহায়তা প্রদান করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
স্থানীয় শিয়ালদী খাল পানি ব্যবস্থাপনা দলের সভাপতি কাজী শামসুজ্জামানের সভাপতিত্বে ও প্রকল্পের সিনিয়র ফ্যাসিলিটেটর এস এম মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা রিপন প্রসাদ সাহা।
এসময় কৃষি বিশেষজ্ঞ মো. শাহাদাত হোসেন, গ্যাস আল মামুন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ফজলুল হক, মো. আরিফুর রহমান, তপন কুমার বিশ্বাস, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা দেবাশীষ কর্মকার, সিনিয়র ফ্যাসিলিটেটর আমীর হোসেন খাঁন, কমিউনিটি ফ্যাসিলিটেটর কুবের চন্দ্র মৈত্র, গিরিন্দ্রনাথ সরকার, সুজয় সাহা, মনজুরুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য মিটু মোল্যা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত বিপুল সংখ্যক কৃষক-কৃষাণীর উদ্দেশ্যে পরিবেশ বান্ধব ও নিরাপদ পদ্ধতিতে বিশেষ করে ব্রি ধান-৮০ চাষাবাদ করে উচ্চ ফলন নিশ্চিতে বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং ৫টি বুথের মাধ্যমে নমুনা প্লট তৈরী করে হাতে-কলমে প্রশিক্ষণ দেন। অনুষ্ঠানে ৩ জন কৃতি কৃষককে পুরস্কৃত করা হয়। এর আগে উল্লেখিত প্রকল্পের আওতায় শিয়ালদী খাল পানি ব্যবস্থাপনা দলের ৩০ জন কৃষক-কৃষাণীকে তিন মাসব্যাপী কৃষি বিষয়ে প্রশিক্ষণ দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বার্তাবাজার/অমি